ট্রেনের ধাক্কায় মহিলার মৃত্যু
দি নিউজ লায়ন ; ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল এক গৃহবধূর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতার থানার কলপুকুর পার সংলগ্ন এলাকায়। মৃতার নাম পাপিয়া ঘোষ (২৫)। এদিন রেল লাইনের উপরে মৃত অবস্থায় ওই বধুকে পড়ে থাকতে দেখেন স্থানীয় মানুষজন। তারপর ঘটনাস্থলে রেল পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
মৃতার বাবা সুকুমার ঘোষ জানান, আমার মেয়ে পাপিয়া ঘোষ ভাতার থানার বেলডাঙ্গা গ্রামের বাসিন্দা হেমন্ত ঘোষ এর সঙ্গে দেখাশোনা করে ৬বছর আগে বিবাহ হয়। বিবাহের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে বিভিন্ন বিষয়ে মনোমালিন্য হতেই থাকে।
আজ সকালের খবর পাই আমার মেয়েকে ভাতারের কলপুকুর সংলগ্ন এলাকায় রেল লাইনের উপরে মৃত অবস্থায় উদ্ধার করেছে জি আর পি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Post a Comment